AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র, রাশিয়ার বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৪ এএম, ২২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র, রাশিয়ার বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রগুলোর আইনি দায়বদ্ধতার প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উত্থাপিত এ প্রস্তাব ১৪১-৮ ভোটে অনুমোদন পেয়েছে।

প্রস্তাবে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন জানানো হয়। এতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া রাষ্ট্রগুলোর আইনি দায়িত্বের মধ্যে পড়ে।

ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, ইসরায়েল ও ইরানসহ আটটি দেশ প্রস্তাবটির বিরোধিতা করে। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ ১৪১টি দেশ এর পক্ষে ভোট দেয়। ভারত ও কাতার ভোটদানে বিরত থাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত মত দেয় যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর সক্রিয় ভূমিকা রাখা উচিত। যদিও আদালতের এ মতামত আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবুও ইতোমধ্যে বিভিন্ন জলবায়ু সংক্রান্ত মামলায় এটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রস্তাবটিকে জলবায়ু ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এ উদ্যোগ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতাকে আরও জোরালোভাবে তুলে ধরেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!