ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ কথা বলেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেগসেথ সতর্ক করে বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুদ্ধ পুনরায় শুরুর জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালির মধ্য দিয়ে বর্তমানে নৌপথে চলাচল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়ন্ত্রণ করছে।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘ইরানের আর কোনো নৌবাহিনী নেই।’
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হেগসেথ বলেন, ‘যত দিন প্রয়োজন তত দিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ চালিয়ে যাবে। এতে তেহরানের ওপর চাপ কমানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে ইঙ্গিত পাওয়া যায়।’
সরাসরি সতর্ক করে তিনি বলেন, ‘ইরানের সামরিক তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।’ তিনি বলেন, ‘আমরা তোমাদের দিকে নজর রাখছি।’ এছাড়া ইরানের তৎপরতা ও সম্পদকে লক্ষ্য করেই তিনি এ কথা বলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

