AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৩ এএম, ৮ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রতিশ্রুতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে তেলের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ।

মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় উভয় দেশ ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে, তবে নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

এই ঘোষণার পরপরই জ্বালানি তেলের বাজারে প্রভাব পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৪৩ ডলারে নেমে এসেছে, যা আগের তুলনায় ১৩ শতাংশের বেশি কম। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও প্রায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

একজন জ্বালানি বিশ্লেষক আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাজারের জন্য ইতিবাচক সংকেত। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় এবং দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল করতে আরও পদক্ষেপ প্রয়োজন।

সূত্র: রয়টার্স।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!