AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাস করল ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৮ এএম, ৩১ মার্চ, ২০২৬

ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাস করল ইসরায়েল

‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে একটি আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট)। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার সংস্থাগুলো তীব্র সমালোচনা জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

সোমবার পাস হওয়া ওই আইনে জাতীয় পরিচয়ের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে। এর ফলে অধিকৃত পশ্চিম তীরে সামরিক আদালতে বিচার হওয়া ফিলিস্তিনিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যত বাধ্যতামূলক শাস্তি হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

মানবাধিকার সংগঠন আদালাহর লিগ্যাল ডিরেক্টর সুহাদ বিশারা এক বিবৃতিতে বলেন, এই আইন রাষ্ট্র-সমর্থিত বিচারবহির্ভূত হত্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে এবং এটি সমতা ও মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী।

তিনি আরও জানান, আইনটির বিরুদ্ধে ইসরায়েলের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হবে।

ইসরায়েলের আরেক মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েলও আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, পশ্চিম তীরে নেসেটের আইন প্রণয়নের এখতিয়ার নেই, কারণ অঞ্চলটি আন্তর্জাতিক আইনে অধিকৃত এলাকা হিসেবে স্বীকৃত।

সমালোচকদের মতে, এই আইন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্যমূলক প্রয়োগের সুযোগ তৈরি করবে এবং মানবাধিকার, ন্যায্য বিচার ও সমতার নীতি লঙ্ঘন করবে।

বিশ্লেষকদের ধারণা, নতুন এই পদক্ষেপ পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে কার্যত আরও গভীরভাবে একীভূত করার ইঙ্গিত দিচ্ছে, যা অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়াতে পারে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!