AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫৩ পিএম, ৪ মার্চ, ২০২৬

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবার তুরস্কের দিকেও ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতার তথ্য প্রকাশ পেয়েছে।

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (৪ মার্চ) ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির দিকে অগ্রসর হচ্ছিল। তবে তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি সফলভাবে প্রতিহত করা হয়।

তুরস্কে সরাসরি কোনো মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। সে কারণে সেখানে ন্যাটোর ব্যবহৃত একাধিক সামরিক স্থাপনা রয়েছে, যা যৌথভাবে পরিচালিত হয়। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য পশ্চিমা সামরিক উপস্থিতি বিবেচনায় রেখেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই তেহরান প্রতিশোধমূলক অবস্থান গ্রহণ করে। এরপর থেকে উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন মার্কিন স্বার্থের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্ভাব্য হুমকি বিবেচনায় নিয়ে যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করছে, তার পরিসর দিন দিন বিস্তৃত হচ্ছে। তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এই ঘটনায় তুরস্কে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ন্যাটো সদস্য একটি দেশের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আলজাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!