AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটির দিকে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালিত হয় বলে জানা গেছে।

এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো দেশ আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!