AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেস্কটপে ফেসবুক বিড়ম্বনা, ভোগান্তিতে ব্যবহারকারীরা


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:৩৯ পিএম, ১৯ জুলাই, ২০২৬

ডেস্কটপে ফেসবুক বিড়ম্বনা, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের কিছু সেবাতেও বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।

রোববার (১৯ জুলাই) বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জানান, কম্পিউটার বা ডেস্কটপ ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে মোবাইল অ্যাপ ব্যবহার করে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের সেবার অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Down For Everyone Or Just Me জানায়, ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের ডেস্কটপ সেবায় একযোগে সমস্যা দেখা দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময় ধরে বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছেন।

ওয়েবসাইটটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ, নেদারল্যান্ডস, কানাডা, ডেনমার্ক, ভিয়েতনাম, হাঙ্গেরি, এস্তোনিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার অভিযোগ করেছেন।

তবে এই প্রযুক্তিগত বিঘ্নের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটি কাজ করছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!