AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের সেরা ওয়েডিং স্টুডিওগুলোর সাথে ‍‍`সনি আলফা বাংলাদেশ ওয়েডিং অ্যালায়েন্স‍‍` চালু করল সনি


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১:৩৫ এএম, ৩০ জুন, ২০২৬

দেশের সেরা ওয়েডিং স্টুডিওগুলোর সাথে ‍‍`সনি আলফা বাংলাদেশ ওয়েডিং অ্যালায়েন্স‍‍` চালু করল সনি

সম্প্রতি ব্র্যান্ড সনি ‍‍`সনি আলফা বাংলাদেশ ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স‍‍` নামের একটি নতুন পার্টনারশিপের যাত্রা শুরু করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের সেরা ছবি ও ভিডিও নির্মাতাদের আরও শক্তিশালী করা। 

রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অ্যালায়েন্সের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, স্টুডিও প্রতিষ্ঠাতা এবং সংশ্লিষ্ট শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শিল্পকে আরও সমৃদ্ধ, ও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোকে একত্র করছে সনি। এই অ্যালায়েন্সের মাধ্যমে দেশের সেরা সৃজনশীল কাজের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা এই শিল্পখাতের নতুন সম্ভাবনা তৈরি করবে এবং ধারাবাহিক উন্নয়ন চলমান রাখবে।

বাংলাদেশের সৃজনশীল পেশাজীবীদের সহযোগিতা করার প্রতিশ্রুতির অংশ হিসেবে, সনি তাদের আধুনিক ক্যামেরা প্রযুক্তি এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। এর ফলে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা আরও উচ্চমানের ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করতে পারবে এবং পেশাগত দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।

এই অ্যালায়েন্সে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৯টি ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি স্টুডিও একসাথে যুক্ত হয়েছে। স্টুডিওগুলো হলো- ড্রিম উইভার, রিলস অ্যান্ড স্টোরিজ, রেমিনিসেন্স ফটোগ্রাফি, কে. নাসিফ ফটোগ্রাফি, ছায়াছবি, স্ন্যাপশট, চিত্রগল্প, তানভীর আলী ফটোগ্রাফি এবং ব্রাইডাল হেরিটেজ।

এছাড়া পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের সনির অনুমোদিত ডিলারদের কাছ থেকে আসল পণ্য ক্রয়ের জন্যও উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি। সনির অথেনটিক পণ্য সহজে শনাক্ত করার অন্যতম উপায় হলো কোম্পানির ১৮ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি স্টিকার। এই স্টিকারযুক্ত পণ্য ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা নিশ্চিত ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা ও প্রযুক্তিগত সহায়তা পাবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!