AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাইব্রিড কর্মক্ষেত্রে নিরাপত্তা ও এআই ব্যবহার নিয়ন্ত্রণে সফোসের নতুন ওয়ার্কস্পেস প্রোটেকশন


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:৫৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

হাইব্রিড কর্মক্ষেত্রে নিরাপত্তা ও এআই ব্যবহার নিয়ন্ত্রণে সফোসের নতুন ওয়ার্কস্পেস প্রোটেকশন

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস হাইব্রিড কাজের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পরিষেবায় সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন যুক্ত করতে যাচ্ছে। এই পরিষেবাটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। আইল্যান্ড প্রযুক্তিতে চালিত সফোস প্রোটেক্টেড ব্রাউজারের ওপর ভিত্তি করে তৈরি এই সমাধানটি যেকোনো স্থান থেকে কার্যকরভাবে ব্যবহার করা যাবে। পাশাপাশি এটি আধুনিক অফিস পরিবেশকে সহজে ও নিরাপদ রাখতে সহায়তা করবে।

হাইব্রিড কাজে নতুন নিরাপত্তা ব্যবস্থা

সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন সরাসরি কাজের পরিবেশকে সুরক্ষা দেয়। ফলে তথ্য আদান-প্রদানের জন্য আলাদা করে কেন্দ্রীয় অবকাঠামোর মধ্য দিয়ে যেতে হয় না। এতে খরচ ও পরিচালনাগত জটিলতা কমে যায়। এই সেবার মাধ্যমে যেকোনো স্থান থেকে কাজ করা সম্ভব হবে। একই সঙ্গে অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহার এবং তথ্য সুরক্ষার সঙ্গে ওয়ার্কস্পেস প্রোটেকশন যুক্ত থাকবে।

বর্তমানে প্রায় ৮৫ শতাংশ কাজ যেহেতু ওয়েব ব্রাউজারের মাধ্যমে সম্পন্ন হয়, তাই এই সমাধানটি কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এর মাধ্যমে সংবেদনশীল তথ্য সুরক্ষা ও অ্যাপ্লিকেশন ব্যবহারের নিয়ন্ত্রণ সম্ভব হয়। কাজের গতি ব্যাহত না করেই অফিস ও রিমোট—উভয় পরিবেশে এই নিরাপত্তা নীতিমালা প্রয়োগ করা যায়।

শ্যাডো আইটি ও শ্যাডো এআই নিয়ন্ত্রণ

জেনারেটিভ এআইয়ের মতো নতুন প্রযুক্তি এখন প্রতিদিনের কাজের অংশ হয়ে উঠছে। তবে এসব প্রযুক্তি কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং কোন ধরনের তথ্য এআইয়ের মাধ্যমে শেয়ার করা হচ্ছে—তা অনেক প্রতিষ্ঠানের জন্য বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে নির্দিষ্ট কোনো নীতিমালা ছাড়াই অর্ধেকেরও বেশি কর্মী কর্মস্থলে এআই টুল ব্যবহার করছেন।

এতে প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া আইটি ব্যবহারের (শ্যাডো আইটি) পাশাপাশি অনুমোদনবিহীন এআই ব্যবহারের (শ্যাডো এআই) ঝুঁকি বাড়ছে। সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন কাজের পরিবেশে প্রযুক্তির ব্যবহার কীভাবে হচ্ছে, তা সহজে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ফলে ঝুঁকি কমে এবং হাইব্রিড কর্মীদের কাজ আরও নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হয়।

ওয়ার্কস্পেসে সমন্বিত সুরক্ষা

সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন পরিষেবার কেন্দ্রবিন্দু হলো সফোস প্রোটেক্টেড ব্রাউজার। এটি একটি ক্রোমিয়াম-ভিত্তিক নিরাপদ এন্টারপ্রাইজ ব্রাউজার, যা অ্যাপ্লিকেশন ব্যবহার, স্থানীয় তথ্য ব্যবস্থাপনা এবং ওয়েব অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। পাশাপাশি নিরাপদ রিমোট অ্যাক্সেসের জন্য সফোস জেডটিএনএ, এসএসএইচ এবং আরডিপি সেবাগুলোও এতে সমর্থিত।

সফোস জেডটিএনএ একটি জিরো ট্রাস্ট নেটওয়ার্ক অ্যাক্সেস ব্যবস্থা, যার মাধ্যমে কেবল অনুমোদিত ব্যবহারকারী এবং নীতিমালা অনুসরণকারী ডিভাইসই ব্যক্তিগত অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারে। অন্যদিকে, সফোসের ডিএনএস প্রোটেকশন পরিষেবা উইন্ডোজ এন্ডপয়েন্টে ক্ষতিকর ডোমেইন ব্লক করে ক্লাউডভিত্তিক ওয়েব ও ফিশিং আক্রমণ থেকে সুরক্ষা দেয়। এছাড়া ইমেইল মনিটরিং সিস্টেম গুগল ও মাইক্রোসফটের ইমেইল সেবার সঙ্গে সমন্বয় করে ফিশিং ও ক্ষতিকর বার্তা শনাক্ত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!