AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:০৭ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি

জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ‘পাবজি মোবাইল রাইজিং স্টার’-এ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। দেশের গেমিং জগতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

টুর্নামেন্টটি দেশব্যাপী অনলাইন ফরম্যাটে আয়োজন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর মাধ্যমে গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে রবি। একাধিক বাছাই পর্ব শেষে গত ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা ১৫টি দল অংশ নেয়।

পাবজি মোবাইলের মতো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো পিং, কম ল্যাটেন্সি এবং স্থিতিশীল নেটওয়ার্ক গেমপ্লের গতি ও সামগ্রিক অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে। এসব চাহিদা পূরণের লক্ষ্যে রবি ডিজাইন করেছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনেও উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করে।

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে অংশীদারত্বের মাধ্যমে রবি এমন একটি ব্যবহারকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে ইন্টারনেটের গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগটি রবি’র বৃহত্তর কৌশলেরই প্রতিফলন, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারী খাতে তাদের নেটওয়ার্ক পারফরম্যান্স তুলে ধরা যায়।

এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসি’র হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “আমরা প্রতিনিয়ত এমন ইন্টারনেট সেবা প্রদানের চেষ্টা করছি, যা ডিজিটাল জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গেমিং এমন একটি ব্যবহারক্ষেত্র, যেখানে কম পিং, কম ল্যাটেন্সি এবং নেটওয়ার্কের স্থিতিশীলতা পারফরম্যান্সে সরাসরি প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন,“রবি সুপারনেটের মাধ্যমে আমরা গেমারদের জন্য আরও মানসম্মত ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা তুলে ধরতে পারেন। একই সঙ্গে গেমারদের জন্য এই ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”

রবি সুপারনেট একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক, যা লো পিং, কম ল্যাটেন্সি ও স্থিতিশীল সংযোগের মাধ্যমে উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে।

রবি আজিয়াটা পিএলসি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম প্রতিষ্ঠান মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদ এর প্রধান শেয়ারহোল্ডার (৬১.৮২%)। এছাড়া পাবলিক শেয়ারহোল্ডারদের অংশ ১০ শতাংশ এবং বৈশ্বিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল (ভারত) এর মালিকানায় রয়েছে ২৮.১৮ শতাংশ শেয়ার।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। উদ্ভাবনী সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে রবি ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলছে। শহর কিংবা গ্রাম—সবখানেই রবি ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!