দেশে গত দুই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন। বাকি ৩৭৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে।
এ সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। এছাড়া সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য খাতে। বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং শিশুদের স্বাস্থ্যসুরক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

