AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আইসিইউ ইউনিট চালু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫২ পিএম, ১৭ মার্চ, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আইসিইউ ইউনিট চালু

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন। পরে মঙ্গলবার থেকে তা চালু করা হয় বলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জানা গেছে, গত কিছুদিন ধরে হঠাৎ করে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

এর মধ্যে সোমবার খুব অসুস্থ একটি শিশু মারা যাওয়ার খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় তার  সাথে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, অ্যানেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব। 
 

একুশে সংবাদ/ওজি

Link copied!