AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আক্রান্ত ২০০


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৯ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আক্রান্ত ২০০

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জন। তবে  কেউ মারা যাননি।

সোমবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ে  এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, উত্তর সিটি করপোরেশনে ২৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রয়েছেন।

এই সময়ে ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখনও পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৮৬৯ জন।

একুশে  সংবাদ/ওজি

Link copied!