AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেডিকেল–ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১১ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

মেডিকেল–ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। চলতি বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৬ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত সারা দেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা নেওয়া হয় দেশের ১৭টি কেন্দ্রের অধীনে মোট ৪৯টি ভেন্যুতে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ৫ হাজার ১০০টি এবং বিডিএস কোর্সে ৫৪৫টি আসন রয়েছে। অপরদিকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি— যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৩৬০টি।

এ বছর এমবিবিএস ও বিডিএস মিলিয়ে মোট ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছিলেন পুরুষ এবং ৭৩ হাজার ৬০৪ জন নারী।

পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অর্জিত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে মোট স্কোর নির্ধারণ করা হয়। সেই স্কোর এবং প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

চলতি বছরে ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন এবং পরীক্ষাকালীন অনিয়মের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ফলাফল অনুযায়ী, মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ৮১ হাজার ৬৪২ জন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৫ হাজার ৬৪৫টি আসনের মধ্যে নারী পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৬০৩ জন, যা মোট নির্বাচিত শিক্ষার্থীর ৬৩ দশমিক ৮০ শতাংশ। পুরুষ নির্বাচিত হয়েছেন ২ হাজার ৪২ জন (৩৬ দশমিক ২০ শতাংশ)। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জিত হয়েছে ৯১ দশমিক ২৫।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন আবেদনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত এমবিবিএস ও বিডিএস ভর্তি নীতিমালা–২০২৬ অনুযায়ী পরবর্তী ধাপে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!