AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফের আসছে শৈত্যপ্রবাহ, হানা দেবে বজ্র ও শিলাবৃষ্টি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪০ এএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ফের আসছে শৈত্যপ্রবাহ, হানা দেবে বজ্র ও শিলাবৃষ্টি

দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমতে শুরু করলেও শীতের প্রভাব পুরোপুরি কাটছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে ফের একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মাসজুড়ে বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টিরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে।

আবহাওয়া দপ্তর আরও জানায়, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পাশাপাশি দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!