পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ ওডিশা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগররে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারেও বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানানো হয়েছে।
লঘুচাপের কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৬০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, প্রথম ১২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
এদিকে সাগরে লঘুচাপের প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়। আজ বুধবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে রাজধানীতে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

