AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন প্রেম নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:২৪ পিএম, ৩ জুন, ২০২৬

নতুন প্রেম  নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ

হলিউডের জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাকেঁ শোবিজ পাড়ায় জোর গুঞ্জন নতুন প্রেমে মজেছেন এই মার্কিন পপ তারকা।

জেনিফার লোপেজ I ছবি : সংগৃহীত

‘অফিস রোমান্স’ সিনেমার সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গেই নাকি লোপেজের এই ‘অন-স্ক্রিন’ রসায়ন বাস্তবে রূপ নিয়েছে। তবে সব জল্পনা-কল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এবার নিজেই মুখ খুললেন জেনিফার। সম্প্রতি নিজেদের নতুন সিনেমার প্রচারণায় একটি টেলিভিশন টক শো-তে হাজির হয়েছিলেন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন।

উদয়পুরে আবারও জেনিফার লোপেজ, পারিশ্রমিক ১৭ কোটি রুপি

সেখানে সঞ্চালক কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। জেনিফার বলেন, ‘আমি যখনই নতুন কারও সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াই বা কাজ করি, তখনই মানুষ আমাকে সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে নানা গল্প বানাতে শুরু করে। কিন্তু সাধারণ মানুষের ভাবনার সেই গল্পগুলো তো আর সত্যি হয়ে যায় না।’

HOLLYWOOD CALIFORNIA  FEBRUARY 13 Jennifer Lopez attends the Los Angeles Premiere Of Amazon MGM Studios This Is Me...Now...

ডেট করছেন কি না এমন প্রশ্নে জেনিফার বলেন, ‘না, আমরা মোটেও প্রেম করছি না।’ জেনিফারের এই মন্তব্যে সহমত পোষণ করে ব্রেটও হাসিমুখে বলেন, ‘একদম ঠিক কথা।’ এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, শুটিং চলাকালীন ব্রেট ও জেনিফারের মধ্যে স্বল্পস্থায়ী একটি সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!