AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার হাত এক হলো দুয়া-ক্যালামের


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৫২ এএম, ১ জুন, ২০২৬

চার হাত এক হলো দুয়া-ক্যালামের

বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন দুজন প্রেমের সাগরে হাবুডাবু থাকার পর জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই  তারকা জুটি।

বিয়েতে দুয়া লিপাকে বিখ্যাত ফ্যাশন হাউস শিয়াপারেলির তৈরি সাদা পোশাক পরেন। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট ও টাই। ছবি: সংগহীত

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, রোববার লন্ডনের ঐতিহ্যবাহী ওল্ড ম্যারিলিবোন টাউন হলে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের উপস্থিতি ছিল।

দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। ছবি: সংগৃহীত

বিয়েতে দুয়া লিপাকে বিখ্যাত ফ্যাশন হাউস শিয়াপারেলির তৈরি সাদা পোশাক পরেন। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট ও টাই। ছবি: সংগহীত
বিয়ের পর নবদম্পতিকে একসঙ্গে অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায়। খানিকটা গোপনীয়তার আবেশ থাকলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর চোখ এড়ানো যায়নি। তাদের প্রকাশিত ছবিতে দুয়া লিপাকে ফরাসি ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লির নকশা করা সাদা বিয়ের পোশাক ও টুপিতে দেখা গেছে। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন গাঢ় নীল রঙের স্যুট।

২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। ছবি: সংগৃহীত

খবরে বলা হয়েছে, ঘরোয়া বিয়ের পর আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী একটি জাঁকজমকপূর্ণ উদযাপনের আয়োজন করতে পারেন এই তারকা দম্পতি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি দুয়া বা ক্যালামের প্রতিনিধিরা।

দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। ছবি: সংগৃহীত 
২০২৪ সালের জানুয়ারিতে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি তারা।

গত বছর এক সাক্ষাৎকারে দুয়া লিপা ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। অবশেষে সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিল।

 দুয়া লিপা ও ক্যালাম টার্নার। ছবি: সংগৃহীত

কসোভো-আলবেনীয় বংশোদ্ভূত দুয়া লিপা ‘বি দ্য ওয়ান’, ‘নিউ রুলস’, ‘লেভিটেটিং’সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা।

Dua Lipa tổ chức đám cưới bí mật với tài tử sắp thủ vai James Bond   - Ảnh 1.

অন্যদিকে ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ চলচ্চিত্র সিরিজে থেসিয়াস স্ক্যামান্ডার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি ভবিষ্যতের জেমস বন্ড চরিত্রে সম্ভাব্য অভিনেতাদের তালিকাতেও তার নাম আলোচনায় রয়েছে।

Dua Lipa tổ chức đám cưới bí mật với tài tử sắp thủ vai James Bond   - Ảnh 3.

 

একুশে সংবাদ/ওজি

Link copied!