আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড-এর চলচ্চিত্র নাকফুলের কাব্য। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি।
চলচ্চিত্রটি সমাজের প্রতিকূলতা উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের গল্প তুলে ধরবে বলে জানানো হয়েছে।
সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সব সময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ।
এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবেন।’
তিনটি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

