AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতায় শাহরুখপত্নীর সাজানো রেস্তোরাঁয় সানি লিওন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০৪ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

কলকাতায় শাহরুখপত্নীর সাজানো রেস্তোরাঁয় সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন শাহরুখপত্নী গৌরী খানের নিজের হাতে সাজানো রেস্তোরাঁয় যোগ দেবেন বলে জানা গেছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বৃষ্টির আমেজে কলকাতায় পা রাখেন অভিনেত্রী।

রোববার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে সানি লিওন নামার সময় তার পরনে ছিল নীল জিন্স, সাদা টপ এবং একটি চেক লং কোট, যা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ নজর কেড়েছে।

বিমানবন্দরে পা রাখতেই তাকে ঘিরে ধরেন কলকাতার ফটোসাংবাদিকরা। হঠাৎ শহরে সানি। বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে এখানে আগমন? কোনো বড় বাণিজ্যিক শো বা সিনেমার শুটিংয়ের জন্য নয় বরং এই নির্দিষ্ট ব্যক্তিগত এবং ক্লাব ইভেন্ট ঘিরেই তার এই হঠাৎ কলকাতা সফর।

জানা গেছে, দক্ষিণ কলকাতায় গৌরী খানের নিজের হাতে সাজানো রেস্তোরাঁয় বেসরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই উড়ে এসেছেন সানি লিওন।

আয়োজনে গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং! রাহুলের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ টালিপাড়ার অভিনেতা-অভিনেত্রীর সংগঠন গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশনের।

Link copied!