AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিতর্কের মাঝেই প্রেমিকা ঈশাকে বিয়ে করলেন বাদশা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:২৬ পিএম, ২৪ মার্চ, ২০২৬

বিতর্কের মাঝেই প্রেমিকা ঈশাকে বিয়ে করলেন বাদশা

২০২০ সালে বিচ্ছেদের পরে শোনা গিয়েছিল ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে আবার সম্পর্কে জড়িয়েছেন । তারা যে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বড় করে ঘোষণা করেছিলেন, এমনটা একেবারেই নয়।

এরই মাঝে ‘টটীরী’ গান নিয়ে বিতর্কে জড়িয়েছেন বাদশা। এবার প্রকাশ্যে গায়কের বিয়ের ভিডিও ও কিছু ছবি নিয়ে। ঈশার মা পুনম রিকিই গায়কের বিয়ের ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অগ্নিকে সাক্ষী রেখে মালাবদল সারছেন বাদশা। সেই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও বাদশা তার সমাজমাধ্যমে বিয়ের কোনও ছবি বা ভিডিও শেয়ার করেননি।

যে ছবি ছড়িয়েছে সেখানে বাদশা ও ঈশাকে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে।

খবর, সমস্ত নিয়ম মেনে বিয়ে সারছেন তারা। তবে ইন্ডাস্ট্রির ভেতরে আলোচনা, সম্ভবত বেশ কিছু দিন আগেই বিয়ে সেরেছেন তারা। এই ছবি নাকি সাম্প্রতিক কালের নয়।

উল্লেখ্য, প্রায় চার বছর আগে থেকে তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। শোনা গিয়েছিল, তারা কেউ-ই সে কথা প্রকাশ্যে আনতে চান না।

এক ফিল্মি পার্টিতে প্রথম দেখা তাদের। আর প্রথম দেখাতেই নাকি আকর্ষণ অনুভব করেন তারা।

বাদশার ঘনিষ্ঠমহলের এক জন জানিয়েছিলেন, তাদের দু’জনের মধ্যেই অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তারা। বাদশার প্রথম পক্ষের এক মেয়ে আছে। সে অবশ্য মায়ের সঙ্গে এই মুহূর্তে লন্ডনে থাকে। 

 

সূত্র : আনন্দবাজার

Link copied!