AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের গুঞ্জন, ক্ষোভ জানালেন আনুশকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৪৯ পিএম, ১৯ মার্চ, ২০২৬

বিয়ের গুঞ্জন, ক্ষোভ জানালেন  আনুশকা

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। সম্প্রতি আনুশকার টিম থেকে জানানো হয়েছে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আগে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত।

আনুশকার টিমের পক্ষ থেকে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, সঠিক তথ্য আর গুজবের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু অনেক সময় সেই পার্থক্য এড়িয়ে যাওয়া হয়। কারো ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন।

বিবৃতিতে বলা হয়, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশের আগে কিছু সীমারেখা মেনে চলা উচিত। একই সঙ্গে তারা আহ্বান জানায়, পুরুষ অভিনেতাদের মতো নারী অভিনেত্রীদের প্রতিও সমান সম্মান দেখানো প্রয়োজন।

এদিকে বিয়ের গুঞ্জনের পর তার বয়স নিয়েও প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আনুশকার এ বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তার টিম। তাদের জানিয়েছে, বারবার ৪৪ বছর বয়সটিকে সামনে আনা হচ্ছে কেন? এতে কি বোঝাতে চাওয়া হচ্ছে যে এই বয়সে বিয়ে করা কোনো অস্বাভাবিক বা বিতর্কিত বিষয়? যদি বয়স এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এই আলোচনা কেন হয় না? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?

Link copied!