AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নোরার গান ‍নিষিদ্ধ, ভক্তদের প্রতি যে অনুরোধ জানালেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩৫ পিএম, ১৯ মার্চ, ২০২৬

নোরার গান ‍নিষিদ্ধ, ভক্তদের প্রতি যে অনুরোধ  জানালেন

বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি এবং মেগাস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে শুরু থেকেই বইছিল বিতর্কের ঝড়।

অবশেষে সেই বিতর্কের জেরে গানটিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল দেশটির কেন্দ্রীয় সরকার। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে দর্শক মহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ার প্রেক্ষিতেই আজ এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়।

অভিনেত্রী নোরার দাবি, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে তার আগে থেকে কোনো ধারণাই ছিল না।

নোরা জানান, মূলত তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গানের জন্য শুটিং করেছিলেন, যার শিরোনাম ছিল ‘সারসি নিন্না’। বিশাল বাজেটের প্রজেক্ট এবং সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্তের উপস্থিতি সব মিলিয়ে কাজটি করতে দ্বিধা করেননি তিনি। তবে সেই গানের হিন্দি সংস্করণ যে ‘সরকে চুনর’ নামে আসবে এবং এর লিরিক্সে অসংলগ্নতা থাকবে, সেটি ছিল তার চিন্তার বাইরে।

অভিনেত্রী বলেন, ‘পরে যখন গানটি হিন্দিতে প্রকাশ করা হয়, এর উপস্থাপন ও কথা নিয়ে যে এত বড় বিতর্ক তৈরি হবে তা আমার জানা ছিল না। আমি চাই না কেউ ভাবুক যে আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত কোনো বিষয়কে সমর্থন করি।’

জনরোষের চাপে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এ অবস্থায় ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের পেছনের আসল গল্পটা জানুন। ভুল বোঝাবুঝির শিকার হবেন না। অনুরোধ করছি, কেউ গানটি শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন না।’

বর্তমানে গানটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নোরার এই ভিডিও বার্তা ভক্তদের মাঝে বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেও, গানটি নিয়ে সমালোচনার রেশ কাটেনি এখনো।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!