AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেলারেই ঝড় মাইকেল জ্যাকসনের বায়োপি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫৪ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ট্রেলারেই ঝড় মাইকেল জ্যাকসনের বায়োপি

পপসংগীতের ইতিহাসে মাইকেল জ্যাকসন এক অবিস্মরণীয় নাম। তাঁর জীবন, সাফল্য আর রহস্য ঘিরে মানুষের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই আগ্রহকে নতুন করে উসকে দিতেই হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো পর্দায় আনছেন মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’।

এই ছবিতে উঠে আসবে তাঁর জীবনের বহু অজানা অধ্যায়, সঙ্গে থাকবে কিছু আইকনিক পারফরম্যান্সের ঝলক। গত বছরের নভেম্বরে প্রকাশিত টিজারেই ভিউয়ের রেকর্ড গড়েছিল ছবিটি। এবার সদ্য মুক্তি পাওয়া ট্রেলার বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে।

ট্রেলারে দেখা যায়, সাধারণ এক পরিবারের ছেলে থেকে বিশ্বসংগীতের শীর্ষে ওঠার মাইকেল জ্যাকসনের রূপকথার মতো যাত্রা। শুরুতেই অনুপ্রেরণামূলক কণ্ঠে শোনা যায়-‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা।’

এরপর সংগীত, নাচ, মঞ্চের আলো আর দর্শকের উন্মাদনার ভেতর দিয়ে ধাপে ধাপে ফুটে ওঠে এক কিংবদন্তির জন্ম। পরিচিত গানের সুরে দ্রুত বদলানো দৃশ্যগুলো ট্রেলারকে আরও প্রাণবন্ত করে তুলেছে।বায়োপিকটি নির্মাণ করেছেন হলিউড নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া।

 

চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত চিত্রনাট্যকার জন লোগান। জাফার জ্যাকসনের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন নিয়া় লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গো।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!