AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন সিনেমা গানে জেনিফার লোপেজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১৪ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

নতুন সিনেমা গানে জেনিফার লোপেজ

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক। তার অভিনীত আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ থাকছেন বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে অভিনেত্রী হিসেবে নয়, সিনেমাটিতে বিশেষ একটি গান গাইবেন এই তারকা।  

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জেনিফার লোপেজ একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ- উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এই সিনেমায় জেনিফার লোপেজের কাজ সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। দক্ষিণ আমেরিকায় এরই মধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি নির্মিত হলেও পরবর্তীতে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!