AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিনেমায় নিশো-মেহজাবীন রসায়ন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৫৩ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

সিনেমায় নিশো-মেহজাবীন রসায়ন

দর্শকদের কাছে জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকে এই জুটির রসায়ন দর্শকদের মাঝে বরাবরই বিশেষ জায়গা দখল করে রেখেছে।

তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে; তাদের বড় পর্দায় জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে।

নির্ভরযোগ্য সূত্রমতে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বড় পর্দায় জুটি হয়ে ফিরছেন নিশো-মেহজাবীন

তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে।

এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন প্রীতম হাসান।


একুশে সংবাদ/ওজি

Link copied!