AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হৃতিকের জন্মদিন উদযাপন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৪২ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

হৃতিকের জন্মদিন উদযাপন

বলিউডের অভিনেতা হৃতিক রোশানের  ৫২তম জন্মদিনে এক অন্যরকম নজির গড়লেন। এক ফ্রেমে ধরা দিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খান এবং বর্তমান প্রেমিকা সাবা আজাদ।

সোমবার (১২ জানুয়ারি) হৃতিকের এই বিশেষ দিনটি উদযাপন করা হয় মাঝসমুদ্রে একটি বিলাসবহুল ইয়টে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃতিক নিজেই শেয়ার করেছেন সেই আনন্দঘন মুহূর্তের ছবিগুলো। সেখানে দেখা যায়, একদিকে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেতা, অন্যদিকে সেই একই আসরে উপস্থিত রয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাদের দুই সন্তান হ্রেহান ও হৃদান। কেবল সুজানই নন, তার বর্তমান প্রেমিক অভিনেতা আরসলান গনিও শামিল হয়েছিলেন হৃতিকের এই আনন্দ আয়োজনে।

আয়োজনটি ছিল মূলত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে। ইয়ট পার্টির ছবিতে আরও দেখা গেছে অভিনেতা জায়েদ খান, কুণাল কাপুর, সোনালি বেন্দ্রে এবং প্রযোজক গোল্ডি বেহলকে। কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে’ গানে মুখর হয়ে ওঠে পুরো ইয়ট।

প্রাক্তন স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। হৃতিকের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদপুষ্ট একটি বছর কামনা করি। ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ।’

পিছিয়ে ছিলেন না প্রেমিকা সাবা আজাদও। হৃতিকের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, ‘তোমাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে বেশি আনন্দ আমাকে আর কিছু দেয় না। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

উল্লেখ্য, ২০০০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন হৃতিক ও সুজান। ২০১৩ সালে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন তারা এবং ২০১৪ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানের লালন-পালন এবং একে অপরের বিপদে-আপদে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!