AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘রাক্ষস’ সিনেমা মূলত এক অন্ধকার জগতের গল্প


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:২১ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

‘রাক্ষস’ সিনেমা মূলত এক অন্ধকার জগতের গল্প

মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’গেল মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।

Tollywood Actress Susmita Chatterjee

এরই মধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ঢাকার শিডিউলে টানা চার দিন শুটিং করেছেন সুস্মিতা চ্যাটার্জি। কাজ শেষ করে তিনি কলকাতায় ফিরে গেছেন।
এবার জানা গেছে, আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ শুটিং চলবে।

ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী হয়েও অভিনয়ে আসা প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তবে চাকরি না করে, এই পেশায় এসেছি অনেক প্যাশন, ভালোবাসা নিয়ে। অনেক লড়াই করছি। কে কী বলল, ভাবলে চলবে না আমার।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ঘনিষ্ঠ সূত্রে আরও জানা যায়, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। শ্রীলংকার শুটিং ইউনিটে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি চমক হিসেবে রাখতে চান নির্মাতারা, তাই আপাতত এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ।

শুধু শ্রীলংকাই নয়, ‘রাক্ষস’-এর কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের কাজ সম্পন্ন করার পর সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা টিমের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!