সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। খবরটি নিশ্চিত করেছেন সালমা । এটি ছিলো তার দ্বিতীয় সংসার।
এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে।
বিচ্ছেদের কথা জানিয়ে শিল্পী নিজেই বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’
জীবন নিয়ে পরবর্তী পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

