AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুখ খুললেন সুনেরাহ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:২২ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

মুখ খুললেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসা ও জীবনসঙ্গী নিয়ে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন ‘ন ডরাই’ খ্যাত এই তারকা।

তার সেই পোস্টে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন থেকে মুক্তি এবং কাঙ্ক্ষিত ভালোবাসার এক আর্তনাদ। সুনেরাহ তার পোস্টে লিখেছেন, ‘প্রার্থনা করি, তোমার জীবনে যেন এমন কারো প্রতি আর কখনো মায়া না জন্মে যে তোমার জন্য সঠিক নয়।’

ভবিষ্যৎ ভালোবাসার মানুষের কাছে প্রত্যাশা জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘তুমি এমন এক ভালোবাসার দেখা পাও যা তোমাকে হাসাবে, যেখানে শুরুর সেই মুগ্ধতা কখনো শেষ হবে না এবং যে ভালোবাসা তোমাকে দেবে এক অবিচল আনুগত্য।’

নিজের ব্যক্তিত্বের দুই বিপরীত মেরুর কথা উল্লেখ করে সুনেরাহ বলেন, ‘এমন কেউ যে তোমার ভেতরের চঞ্চল শিশুটিকে যেমন ভালোবাসবে, তেমনি কদর করবে তোমার পরিণত মনকেও। এমন এক ভালোবাসা যা থেকে তোমাকে কখনো সেরে উঠতে হবে না।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!