AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুটিং সেটে আহত সাজিদ খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৪৬ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

শুটিং সেটে আহত সাজিদ খান

লিউডের আলোচিত পরিচালক সাজিদ খান বড় ধরনের দুর্ঘটনার শিকার হলেন । একতা কাপুরের প্রযোজনায় একটি রিয়েলিটি শো’র শুটিং চলাকালীন সময়ে গুরুতর আহত হয়েছেন এই পরিচালক।

অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুটিং সেটে কাজ করার সময় অসাবধানতাবশত পা ভেঙে যায় সাজিদের। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

আজ রোববার সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় থাকা ভক্তদের আশ্বস্ত করেছেন প্রখ্যাত নৃত্য পরিচালক ও সাজিদের বড় বোন ফারাহ খান।

গণমাধ্যমকে তিনি জানান, ‘সাজিদের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সে বিপদমুক্ত এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে। ওর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’

চিকিৎসকরা জানিয়েছেন, কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলে সাজিদ আবারও সেটে ফিরতে পারবেন। এই মুহূর্তে তিনি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!