AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামদানি শাড়িতে রুনা খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৫২ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

জামদানি শাড়িতে রুনা খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান ক্যামেরায় ধরা দিলেন ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে। একগুচ্ছ নতুন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। যেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের একটি নকশা করা জামদানি শাড়িতে।

এই ক্লাসিক সাজকে পূর্ণতা দিতে তিনি কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট একটি লাল টিপ।

অভিনেত্রীর এমন স্নিগ্ধ উপস্থিতি আর মিষ্টি হাসি মুহূর্তেই কেড়ে নিয়েছে ভক্তদের মন। ছবির ক্যাপশনে রুনা খান জুড়ে দিয়েছেন কবিতার উক্তি, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’

তার এই নতুন রূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘অপূর্ব দেখাচ্ছে আপনাকে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!