AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কণার ‘মেহেন্দি’ গানে নাচলেন নোরা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৪০ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

কণার ‘মেহেন্দি’ গানে নাচলেন নোরা

জনপ্রিয় সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’। গানটি সুর ও সংগীত করেছেন সানজয়, আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।

তাল মিলিয়ে এবার গানের সঙ্গে নাচে মাতলেন বলিউডের নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেয় সানজয়।

নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ ভিডিওটি পোস্ট হওয়ার পর ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই তার এ নাচের ভিডিও প্রশংসা করেছেন।

গত ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনও দর্শক মন জয় করে চলেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!