AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুনে শান্তর সঙ্গে শ্রাবন্তীর ‘বিক্ষোভ’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:১০ পিএম, ১৯ মে, ২০২২

জুনে শান্তর সঙ্গে শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শেষ হয়েছে অনেক আগেই। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং বাংলাদেশের শান্ত খান।   

বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হলেও করোনার কারণে সম্ভব হয়নি। এবার বেশ বড় পরিসরে সিনেমাটি প্রেক্ষাগৃহে ও ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। আগামী ১০ জুন সিনেমাটি মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানান শান্ত খান। 

শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।

শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব। 

একুশে সংবাদ/ আরিফ

Link copied!