AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৮ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর পর এবার এর নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, বৃত্তির পরিমাণ ও সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা নতুন করে পর্যালোচনা করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে নীতিমালায় পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মধ্যে—বৃত্তির আর্থিক পরিমাণ, কতজন শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে, সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য মানদণ্ড ।

এসব বিষয় নতুন করে নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন অধিকাংশ কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে, যা ভবিষ্যতে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট সন্তোষজনক।

সরকারের লক্ষ্য অনুযায়ী দেশে প্রাথমিক শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!