দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি জানান, চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণের পরিকল্পনাও রয়েছে।
এসময় তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ফলে মূল্যস্ফীতির ঝুঁকি কমবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি আরও সচল হবে। আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এবং চার বছরে মোট ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন। এছাড়া সংসদে প্রধানমন্ত্রীর জন্য নিয়মিত প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

