AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৯ পিএম, ১৬ মার্চ, ২০২৬

৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।

এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অধ্যাপক নুরুল ইসলামকে এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ মাসুদ।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছে অধ্যাপক ফরিদুল ইসলামকে।

সরকার আশা করছে, নতুন নেতৃত্বের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!