AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে: শিক্ষামন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৬ পিএম, ১৫ মার্চ, ২০২৬

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে: শিক্ষামন্ত্রী

 শিক্ষা মন্ত্রণালয় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে কুরআন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস শিক্ষানীতিতে বাধ্যতামূলক করার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী জানান, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং ক্বারিয়ানা শিক্ষক হিসেবে যুক্ত করার বিষয় চলছে। তবে মাদ্রাসা শিক্ষায় ক্বারিয়ানা শিক্ষা ব্যবস্থা না থাকায় কিছু জটিলতা রয়েছে। তিনি আশ্বাস দেন, শিগগিরই সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধান করে ক্বারিয়ানাদেরকে ইসলামি শিক্ষক বা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া, শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ধর্মীয় শিক্ষা বলতে শুধুমাত্র ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!