AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৯ পিএম, ১ মার্চ, ২০২৬

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এসব প্রতিষ্ঠানে পরিচালিত সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ডিআইএর প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে পরিদর্শন ও নিরীক্ষা করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভুয়া ও অগ্রহণযোগ্য সনদ ব্যবহার, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়করসংক্রান্ত বিভিন্ন আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

প্রতিবেদনে এসব অনিয়মের জন্য প্রায় ৯০ কোটি টাকা (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা) সরকারি কোষাগারে ফেরত আনার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে অনিয়মের মাধ্যমে বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের তাগিদও দেওয়া হয়েছে।

ডিআইএ জানিয়েছে, সংশ্লিষ্ট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তদন্ত ও নিরীক্ষা প্রতিবেদনসংবলিত পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!