AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৫১ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারির কথা আলোচনায় থাকলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যামকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়ে শিগগিরই জানানো হবে।

তিনি আরও বলেন, আমরা এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করিনি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় রয়েছে আগামী ৯ জানুয়ারি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!