AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৩ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

২০২৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ

২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী আগের বছরের তুলনায় এবার ছুটি কমানো হয়েছে ১২ দিন। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ১৮ রমজান পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে।

ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিনের ছুটি ছিল। কিন্তু ২০২৬ সালে এসব উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিনে নামিয়ে আনা হয়েছে।

এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে যেখানে আগে ১৫ দিনের ছুটি ছিল, সেখানে এবার তা কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে।

যেসব দিবসে ছুটি থাকছে না

২০২৬ শিক্ষাবর্ষে যেসব দিবসে আর ছুটি রাখা হয়নি, সেগুলো হলো— পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া।

তবে এবার ব্যতিক্রম হিসেবে পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন করে ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো আগের শিক্ষাবর্ষে ছিল না।

নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট সরকারি ছুটি থাকবে ৬৪ দিন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৭৬ দিন। শিক্ষাবর্ষ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!