AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে ৬ নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৬ এএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে ৬ নির্দেশনা

দীর্ঘ ১২ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার (২৮ ডিসেম্বর)। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে প্রতিদিনের পরীক্ষা। এবারের পরীক্ষায় সারা দেশে অংশ নিচ্ছে ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ছয়টি বিশেষ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনাগুলো হলো—

  • পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে অবস্থান নিতে হবে।

  • দুটি বিষয়ের একত্রে পরীক্ষা: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই দুই বিষয়ের পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের জন্য সময় নির্ধারিত ১ ঘণ্টা ৩০ মিনিট করে, মোট সময় ৩ ঘণ্টা।

  • ওএমআর ফরম পূরণ: উত্তরপত্রের ওএমআর ফরমে প্রথমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখে পরে সংশ্লিষ্ট বৃত্ত সঠিকভাবে ভরাট করতে হবে।

  • উত্তরপত্র সংরক্ষণ: কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

  • ক্যালকুলেটর ব্যবহার: পরীক্ষার্থীরা নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও রয়েছে।

  • মোবাইল ফোন নিষিদ্ধ: কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ—পরীক্ষার্থীসহ—মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে নিতে পারবেন না।

অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো— FX 82 MS, FX 100 MS, FX 570 MS, FX 991 MS, FX 991 EX, FX 991 ES, FX 991 PLUS ও FX 991 CW। এ সংক্রান্ত নির্দেশনা গত ২২ ডিসেম্বর কেন্দ্রসচিব ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

পরীক্ষার সময়সূচি (সকাল ১০টা–দুপুর ১টা):

  • বাংলা (১০১): ২৮ ডিসেম্বর, রোববার

  • ইংরেজি (১০৭): ২৯ ডিসেম্বর, সোমবার

  • গণিত (১০৯): ৩০ ডিসেম্বর, মঙ্গলবার

  • বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০): ৩১ ডিসেম্বর, বুধবার

বোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে—৮৭ হাজার ৯৪৯ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ৪৩ হাজার ৬৬০, কুমিল্লা বোর্ডে ৪০ হাজার ২১৯, দিনাজপুর বোর্ডে ৪০ হাজার ২৩১, যশোর বোর্ডে ৩৮ হাজার ৬৭৬, চট্টগ্রাম বোর্ডে ২৯ হাজার ৫, সিলেট বোর্ডে ২৩ হাজার ২২, ময়মনসিংহ বোর্ডে ২৩ হাজার ২০০ এবং বরিশাল বোর্ডে ২০ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!