AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৩ কোটি ডলার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪১ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৩ কোটি ডলার

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এই সময়ে গড়ে প্রতিদিন প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!