AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৭:৪৬ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা  ছাড়ালো

বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। এ কারণে নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণসহ অন্যসব মূল্যবান ধাতুর মূল্যও ঊর্ধ্বমুখী। খবর রয়টার্সের।

বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৪ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫ হাজার ৯৮ ডলারে পৌঁছেছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশেরও বেশি বেড়ে প্রতি আউন্সে ৮৫ দশমিক ২ ডলার হয়েছে। এ ছাড়া স্পট মার্কেটে প্লাটিনামের দাম ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ২ হাজার ১৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬০ দশমিক ৬৪ ডলারে উঠেছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!