AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়াল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৬ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়াল

২০২৫–২৬ করবর্ষে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থ বিবেচনায় সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতাদের জন্য ২০২৫–২৬ করবর্ষে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে এনবিআর। আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট করদাতারা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ উল্লেখ করে নিজ নিজ উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।

আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে করদাতারা কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!