AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে নতুন রেকর্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৩ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে নতুন রেকর্ড

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা সে সময় সর্বোচ্চ ছিল।

চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে ৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭ বার দাম বেড়েছে এবং ২ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!