ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ভুক্ত (বিএসসিএস) চারটি ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’–এর ৩৫৮টি শূন্য পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তালিকা দেয়া হয়।
এতে বলা হয়, ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত চারটি ব্যাংকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য ৩৫৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
নির্বাচত ৩৫৮ জনের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ২৩৯ জন, জনতা ব্যাংক পিএলসিতে ৪১, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৭৬ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২ জন নির্বাচিত হয়েছেন।
তালিকা দেখতে ক্লিক করুন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

