পঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রোসেসিং লিমিটেড চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৬ পয়সা বলে কোম্পানি সূত্রে জানা যায়।
একুশে সংবাদ/রাফি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

