AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে পুলিশ ফাঁড়ি থেকে আসামি পলায়ন, দুই এএসআই প্রত্যাহার


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৫:১৪ পিএম, ২৩ জুন, ২০২৬

সাভারে পুলিশ ফাঁড়ি থেকে আসামি পলায়ন, দুই এএসআই প্রত্যাহার

ঢাকার সাভারে পুলিশ ফাঁড়ি থেকে দৌড়ে পালিয়ে গেছেন ছাত্র হত্যা মামলার এক আসামি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া ২ পুলিশ সদস্য হলেন- ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম ও খায়রুল আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ছাত্র হত্যা মামলার আসামি ও ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। দুপুরের দিকে তিনি পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে দৌড়ে ফাঁড়ি থেকে পালিয়ে যান।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!