AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতে কর্মকর্তা-কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন: এমপি সান্টু



স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতে কর্মকর্তা-কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন: এমপি সান্টু

স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, “হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দল-মত নির্বিশেষে সবাই সেবা নিতে আসেন। তাই সরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করা উচিত নয়। তারা নিরপেক্ষভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী জনগণকে সেবা নিশ্চিত করবেন।”

তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানে গিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করা যাবে না। একই সঙ্গে এ ধরনের অন্যায্য সুবিধা বা তদবির না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশনা দেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি আধুনিক জেনারেটর উদ্বোধন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে এবং আরএমও ও অর্থোপেডিক সার্জন ডা. নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা, উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আগে সকাল ১১টায় সংসদ সদস্য দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মাঝে কিডস সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।

এদিন দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন উপজেলার ১২৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী ক্যাম্পে মোট প্রায় ২৮ হাজার ৮০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬–১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২–৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের (২ লাখ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!